আন্দোলনের মুখে জাবি প্রক্টরের পদত্যাগ, দায়িত্বে আলমগীর কবির

জাবি প্রতিনিধি

শিক্ষা

শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টরের সাময়িক দায়িত্ব

2024-03-18T16:16:03+00:00
2024-03-18T21:36:43+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
আন্দোলনের মুখে জাবি প্রক্টরের পদত্যাগ, দায়িত্বে আলমগীর কবির
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৪:১৬ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৪ ৯:৩৬ পিএম
আন্দোলনের মুখে জাবি প্রক্টরের পদত্যাগ, দায়িত্বে আলমগীর কবির
শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টরের সাময়িক দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর কবীর। 

সোমবার ( ১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়। 
অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আ. স. ম. ফিরোজ-উল-হাসান-এর লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগ পত্র গ্রহণ করে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক এই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরকে ১৮-০৩-২০২৪ তারিখ অপরাহ্ন হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় গড়ে ওঠা শিক্ষক-শিক্ষার্থীদের প্লাটফর্ম 'নিপীড়ন বিরোধী মঞ্চ' ওই ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে  প্রক্টর ও প্রভোস্টের পদত্যাগসহ পাঁচদফা দাবিতে প্রায় একমাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছে।  এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ অনির্দিষ্ট কালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ করেন তারা। 

সর্বশেষ অবরোধের তৃতীয় দিন ( ১৩ মার্চ) উপচার্যের আশ্বাসে অবরোধ স্থগিত করেন তারা। সেদিন উপাচার্য আন্দোলনকারীদের সাথে আলাপকালে আশ্বাস প্রদানকরে বলেন, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. সাব্বির আলম স্বেচ্ছায় ১৭ মার্চের মধ্যে পদত্যাগ করবেন, যদি পদত্যাগ না করেন তাহলে ১৮ মার্চের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। 

সময়ের আলো/এম 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: