রাত পোহালেই কর্মীসভা, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শাবিপ্রবি

হাবিবুল হাসান রিজভী, শাবিপ্রবি

শিক্ষা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের কর্মীসভাকে কেন্দ্র করে পোস্টার-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে প্রধান প্রধান জায়গাগুলো। সোমবার (১৮ মার্চ)

2024-03-18T19:01:36+00:00
2024-03-18T19:05:53+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
রাত পোহালেই কর্মীসভা, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শাবিপ্রবি
হাবিবুল হাসান রিজভী, শাবিপ্রবি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৭:০১ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৪ ৭:০৫ পিএম
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের কর্মীসভাকে কেন্দ্র করে পোস্টার-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে প্রধান প্রধান জায়গাগুলো। সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয় এলাকায় সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, কর্মী সমাবেশকে কেন্দ্র করে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা নিজেদের পরিচয় জানান দিচ্ছেন। 

ক্যাম্পাসের মূল ফটক, এক কিলো, গোলচত্বর, বঙ্গবন্ধু চত্বর, লাইব্রেরির সম্মুখ ভাগ, কেন্দ্রীয় অডিটোরিয়াম ও বিভিন্ন একাডেমিক বিল্ডিংয়ের সামনে কেন্দ্রীয় নেতাদের নাম ও ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন চোখে পড়ছে।

এদিকে শাবিপ্রবি ছাত্রলীগের কর্মী সমাবেশ এবং নতুন কমিটি পাওয়ার আশাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রতিদিনই ক্যাম্পাসে নিজেদের গ্রুপের সরব উপস্থিতি জানান দেওয়ার জন্য মিছিল ও শোডাউন দেওয়া হচ্ছে। নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে তাল মিলিয়ে স্থানীয় নেতা এবং ঢাকা কেন্দ্রিক যোগাযোগ বাড়িয়ে দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। 

ক্যাম্পাস ছাত্রলীগ সূত্রে জানা যায়, এবারের ছাত্রলীগের কমিটিতে স্থানীয়ভাবে নেতৃত্ব পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা সমর্থিত কর্মীদের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন কমিটিতে পদ প্রত্যাশী লোকমান হোসাইন বলেন, নতুন নেতৃত্ব গঠনের এই প্রয়াসকে সাধুবাদ জানায় শাবিপ্রবি ছাত্রলীগের প্রত্যেকটি কর্মী। এবারের নতুন নেতৃত্ব ‘পাওয়ার পলিটিক্স’ এর ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে ক্যাম্পাসে পলিসি পলিটিক্স প্রতিষ্ঠা করবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর সুখ দুঃখের সাথী হবে এবং শিক্ষার্থীদের মৌলিক যে চাহিদা তা নিশ্চিত এবং বাস্তবায়নে কাজ করবে। শাবিপ্রবি ক্যাম্পাসকে উদ্যোক্তা এবং উদ্ভাবক এর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত করবে সারা বাংলাদেশে। আমাদের বিশ্বাস, শেখ হাসিনার মিশন-ভিশন বাস্তবায়নকে আরো বেগবান করে তুলবে গুরুত্বপূর্ণ এই ইউনিট।

আরেক পদ প্রত্যাশী নেতা রাজীব সরকার বলেন, আগামী ১৯ মার্চের কর্মীসভার মাধ্যমে আমরা আশাবাদী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এই কর্মীসভার মাধ্যমে যোগ্য, মাদক মুক্ত, ছাত্র বান্ধব, যারা প্রকৃতপক্ষে ছাত্র একটি কমিটি উপহার পাব। বাংলাদেশ ছাত্রলীগের দুই দিকপাল সংগ্রামী সভাপতি সাদ্দাম ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক ইনান ভাইয়ের দ্বারা যদি আমাকে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয় তাহলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নিয়ে শাবিপ্রবি ছাত্রলীগকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলব এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক কাজ করে যাব।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয় ২০১৩ সালের ৮ মে। সাত সদস্যের কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এরপর মেয়াদ উত্তীর্ণের দুই বছর পর ২০১৬ সালের ৮ মে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। ২০২১ সালের ১৭ জুন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শাবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। ২০১৩ সালের একবছরের কমিটির পর থেকে ২০২৪ পর্যন্ত শাবিপ্রবি ছাত্রলীগ নতুন কমিটির মুখ না দেখলেও, দেখেছে কেবল কর্মীসভা। আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ) তৃতীয়বারের মতোন কর্মীসভার ডাক দেওয়া হয়েছে শাবিপ্রবিতে।

গত ১৩ মার্চ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১৯ মার্চ ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ২০১৭ সালের ১০ অক্টোবর শাবিপ্রবি শাখা ছাত্রলীগের পূর্বঘোষিত সম্মেলন না করে কর্মীসভা করা হয়। ওই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের তৎকালীন প্রচার সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবু। শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, সাবেক সদস্য সাজিদুল ইসলাম সবুজ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন শাবি ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন।

এর দুইবছর পর ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর শাবিপ্রবিতে দ্বিতীয়বারের মতোন আয়োজিত কর্মী সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন দেয়ার আশ্বাস দিয়েছিলেন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন। শাবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় এবং সাবেক সভাপতি রুহুল আমিনের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে ওই কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সহ সভাপতি আল নাহিয়ান খান জয়, আহসান আরিফ বাপ্পি, শাহরিয়ার কবির চৌধুরী বিদ্যুৎ, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সালেকুর রহমান শাকিলসহ কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   শাবিপ্রবি ছাত্রলীগ  কর্মীসভা  সিলেট 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: