অছাত্র, অনুপ্রবেশকারী ও মাদকসেবী কমিটিতে আসবে না: শাবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্রলীগ

শাবি প্রতিনিধি

শিক্ষা

কোনো অছাত্র, অনুপ্রবেশকারী ও মাদকসেবী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটিতে পদধারী হবে না বলে জানিয়েছেন সংগঠনটির

2024-03-18T20:18:02+00:00
2024-03-18T20:18:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
অছাত্র, অনুপ্রবেশকারী ও মাদকসেবী কমিটিতে আসবে না: শাবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্রলীগ
শাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৮:১৮ পিএম 
অছাত্র, অনুপ্রবেশকারী ও মাদকসেবী কমিটিতে আসবে না: শাবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্রলীগ
কোনো অছাত্র, অনুপ্রবেশকারী ও মাদকসেবী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটিতে পদধারী হবে না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নেতারা।

সোমবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. রিপন মিয়া ও উপ তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব। তারা দুজনই ছাত্রলীগের শাহজালাল বিশ্ববিদ্যালয় ইউনিটের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

আগামীকাল মঙ্গলবার (১৯ মার্চ) শাবি ছাত্রলীগের কর্মীসভা উপলক্ষে পূর্ব প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে এ সংবাদ সম্মেলন ডাকে ছাত্রলীগের নেতারা। এতে কর্মীসভার সার্বিক প্রস্তুতির পাশাপাশি কমিটিতে পদ প্রত্যাশীদের সার্বিক বিষয়েও কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী সংসদের উপ-অটিজম বিষয়ক সম্পাদক মো. ফাহিম চৌধুরী ও সদস্য ইমতিয়াজ রাব্বি।

সংবাদ সম্মেলনে সহ-সভাপতি মো. রিপন মিয়া বলেন, ‘গঠনতন্ত্রের আলোকে যোগ্য, মেধাবী ও ক্লিন ইমেজ ধারী এবং এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে এমন কর্মীদেরকে কমিটিতে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া দীর্ঘদিন ধরে এ ক্যাম্পাসে ছাত্রলীগের জন্য ত্যাগ স্বীকার কাজ করেছেন এমন কর্মীদের মূল্যায়ন করা হবে।’

তিনি বলেন, ‘পদ প্রত্যাশী কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে এবং প্রমাণাদি পাওয়া গেলে সেটিও বিবেচনা করা হবে। কোনো অছাত্র, অনুপ্রবেশকারী ও মাদকসেবীকে প্রমোট করা হবে না।’

উপ তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব বলেন, ‘পদ প্রত্যাশীদের ছাত্রত্ব আছে কিনা-তা বিশ্ববিদ্যালয়ের আইনের আলোকে নির্ধারণ করা হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যক্তিবর্গের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রশাসন যাদের ছাত্রত্ব আছে বলবে, তাদেরকে ছাত্র হিসেবে গণ্য করা হবে।’

তিনি আরও জানান, আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কর্মীসভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   শাবিপ্রবি শাখা ছাত্রলীগ  কর্মীসভার পূর্ব প্রস্তুতি  সংবাদ সম্মেলন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: