কুবিতে এবার ৯ দিন ক্লাস বর্জনের ঘোষণা শিক্ষক সমিতির

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক সমিতির দাবি না মানায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৯ দিনের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। আগামী ১৯ মার্চ

2024-03-18T20:36:13+00:00
2024-03-18T20:36:13+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
কুবিতে এবার ৯ দিন ক্লাস বর্জনের ঘোষণা শিক্ষক সমিতির
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৮:৩৬ পিএম 
কুবিতে এবার ৯ দিন ক্লাস বর্জনের ঘোষণা শিক্ষক সমিতির
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক সমিতির দাবি না মানায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৯ দিনের ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। আগামী ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ক্লাস বর্জন করবেন শিক্ষক সমিতি। তবে চূড়ান্ত পরীক্ষা এর আওতায় থাকবে না।

সোমবার (১৮ মার্চ) বিকেলে শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। 

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মাহমুদুল হাসান বলেন, শিক্ষক সমিতি গত ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ গঠিত হয়। এরপর পাঁচবার লিখিতভাবে আমাদের দাবিগুলো প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু আজ উপাচার্য মহোদয় জানান, তিনি নাকি আমাদের দাবি পড়ার সময় পাননি। আমরা দাবি আদায়ে ১৩ ও ১৪ মার্চ ক্লাস বর্জন করি এবং লিখিত দেই। তাও তিনি ভ্রূক্ষেপ করেনি। আজ আমরা আবারো যখন উপাচার্যের কার্যালয়ে দেখা করে বলি, স্যার আপনি চাইলে আমাদের সংকট এক ঘণ্টায় সমাধান হবে, আর না চাইলে তা সম্ভব না। তখন তিনি উত্তরে বলেন ‘আমি এ পরিস্থিতিকে কোনো সংকট মনে করি না, তোমাদের যা ইচ্ছে করতে পারো। যদি কোর্টে যেতে চাও, যেতে পারো।’ 

তিনি আরও বলেন, শিক্ষকদের কাজ কি কোর্টে কোর্টে দৌড়ানো? আমরা মাননীয় প্রধানমন্ত্রী, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করছি, আপনারা এসে তদন্ত করুন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে আপনাদের সাহায্য প্রার্থনা করছি। উপাচার্যের এমন অসহযোগিতামূলক আচরণ ও দাবি আদায়ে অনিচ্ছা থাকায় আমরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ থেকে ২৭ তারিখ পর্যন্ত সকল ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, আমরা শিক্ষক সমিতি যে দাবিগুলো দিয়ে ছিলাম আমরা মনে করেছি ভিসি আমাদেরকে ডাকবে। উনি এসব নিয়ে আমাদের সাথে বসে নাই। আমাদের ছাত্রদের কাছ থেকে দূরে থাকতে কষ্ট লাগে তাই আমরা সদয় হয়ে ওনার কাছে গিয়েছি। আমরা চাই না বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সংকটে পড়ে ক্লাস না করে সেশন জট আটকে যাক। কিন্তু ভিসি এসবকে কোন সংকটই মনে করেন না। ওনি এতদিন আমরা যে চিঠির পর চিঠি দিয়েছি এসব দেখনি। এর মাধ্যমে প্রতীয়মান হয় যে ওনি এসব সংকট সমাধান করতে চাচ্ছেন না।

এদিকে শিক্ষকদেরকে ক্লাসে ফেরত আসতে আহ্বায়ন জানিয়েছে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, শিক্ষক সমিতি আমার কাছে একটা চিঠি দিয়েছিল। চিঠির বিষয়ে আমি তাদের সাথে কার্যালয়ে বসে কথা বলি। তাদের পক্ষ থেকে শুধু সভাপতি, সেক্রেটারি কথা বলবে এমনটাই কথা ছিল। কিন্তু তারা সাইড টক শুরু করে দিয়েছিল। এক পর্যায়ে তারা বলেন, আমরা এখানে কথা বলতে না পারলে এখানে কেন আসছি? পরে তারা চলে যায়। 

তাদের দাবির বিষয়ে উপাচার্য বলেন, তাদের বলেছি আপনাদের দাবি আইনসম্মত হলে আমি মেনে নেব। ক্লাস বর্জনের বিষয়ের আমি তাদের রিকোয়েস্ট করেছি। আপনারা ক্লাস বর্জন করবেন না। এতে শিক্ষার্থীদের ক্ষতি হবে। 

উল্লেখ্য, গত ১৩ ও ১৪ মার্চ ৭ দফা দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষক সমিতি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)  ক্লাস বর্জন  কুবি শিক্ষক সমিতি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: