শাবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি

শিক্ষা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ

2024-03-19T19:59:17+00:00
2024-03-19T19:59:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
শাবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
শাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৭:৫৯ পিএম 
শাবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ কর্মীসভায় শাবি ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেন।

কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। 

এসময় বক্তব্য দেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রিপন মিয়া, আল আমিন রহমান, জয়নাল আবেদীন ও আবু সাঈদ কনক, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান কলিন্স ও কাজল দাশ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম, উপ দপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক আকিব মোহাম্মদ ফুয়াদ, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব, উপ-অটিজম বিষক সম্পাদক মো. ফাহিম চৌধুরী ও সদস্য ইমতিয়াজ রাব্বি প্রমুখ।

এসময় সাদ্দাম হোসেন বলেন- আমরা সভাপতি হবো, সাধারণ সম্পাদক হবো সেই স্বপ্ন, সেই ক্যালকুলেশন মেলানোর জন্য আমরা ছাত্র রাজনীতি করি না। আমাদের ছাত্র রাজনীতি করার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে কিছু শিখবো। ছাত্র রাজনীতির মাধ্যমে আমাদের রাজনৈতিক বোধ আরো হৃদ্য ও পরিমিত হবে, আমাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে, বিভিন্ন ধরনের সমস্যা নিরসনে আমরা ভুমিকা রাখবো এবং আমরা বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবো। ছাত্রলীগ বা ছাত্র সংগঠন হচ্ছে সেই প্লাটফর্ম।

তিনি আরো বলেন, এখানে (শাবিপ্রবি) যারা ছাত্র রাজনীতি করছেন তাদের প্রতি বাংলাদেশ ছাত্রলীগের আবেদন থাকবে, আপনি ছাত্রলীগ করবেন নিজেকে আরো উন্নত করার জন্য, নিজেকে আরো আলোকিত করার জন্য। সেই লক্ষ্যকে সামনে রেখে যদি আপনি ছাত্র রাজনীতি করেন তাহলে জাতির পিতার যে স্বপ্ন সোনার মানুষ গড়ার কারখানা হবে বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতার স্বপ্নকে প্রতিধ্বনিত করাই বাংলাদেশ ছাত্রলীগের প্রধান লক্ষ্য।

সাদ্দাম আরো বলেন- বাংলাদেশ ছাত্রলীগ নতুন প্রজন্মকে পথ দেখানোর মতো রাজনৈতিক প্রতিশ্রুতি, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা এবং রাজনৈতিক বিচক্ষণতা অর্জন করতে হবে। আমরা বিশ্বাস করি, শাবিপ্রবি ছাত্রলীগের সাথিরা সেই অর্জনে আগামীতে তারা নেতৃত্ব দিবে।

শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলার বিষয় উল্লেখ করে তিনি বলেন- আইটি কম্পিটিশন, প্রোগ্রামিং কম্পিটিশন, জব ফেয়ার ও আইটি ফেয়ার এগুলো আয়োজন করার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে আরো বেশি দক্ষ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ছাত্র আন্দোলনের মাধ্যমে পথ দেখাতে হবে। আমরা বিশ্বাস করি, শাবিপ্রবি ছাত্রলীগের যে কমিটি আমরা গঠন করতে যাচ্ছি তারা শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, কে সভাপতি হচ্ছে, কে সাধারণ সম্পাদক হচ্ছে সেটি বাংলাদেশ ছাত্রলীগের একটি গৌণ বিষয়। যারা আজ পদপ্রত্যাশী রয়েছে এবং যারা সাধারণ কর্মী রয়েছেন তাদের সবাইকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমরা আমাদের প্রজন্মের পতাকাকে আমরা সঠিকভাবে বহন করবো এটাই বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: