আবারও দুই দিনের কর্মবিরতির ঘোষণা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভাতা পরিশোধ এবং ভাতা বৃদ্ধির দাবিতে সাত দিনের কর্মবিরতি শেষ হওয়ার পর আবারও দুই দিনের কর্মবিরতি ঘোষণা করেছেন পোস্ট গ্র্যাজুয়েট

2024-03-23T22:21:51+00:00
2024-03-23T22:21:51+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
আবারও দুই দিনের কর্মবিরতির ঘোষণা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১০:২১ পিএম 
আবারও দুই দিনের কর্মবিরতির ঘোষণা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের
ভাতা পরিশোধ এবং ভাতা বৃদ্ধির দাবিতে সাত দিনের কর্মবিরতি শেষ হওয়ার পর আবারও দুই দিনের কর্মবিরতি ঘোষণা করেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. নুরুন্নবীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টার্ন ডাক্তার এবং পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ডাক্তারদের বকেয়াসহ ভাতা পরিশোধ এবং ভাতা বৃদ্ধির দাবিতে আজ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় এবং দাবির প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ ৪৮ ঘণ্টা (২৪ এবং ২৫ মার্চ) দেশের সব ট্রেইনি ডাক্তার এবং ইন্টার্ন ডাক্তার (ইর্মাজেন্সি এবং ক্যাসুয়ালিটি ডিউটি ছাড়া) সকল ধরনের ডিউটি থেকে কর্মবিরতিতে যাচ্ছে।

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের যৌথ ৪টি দাবি গুলো হলো, ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করতে হবে। ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করতে হবে। অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

সময়ের আলো/জেডআই



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: