ঈদুল ফিতরের প্রধান জামাত সাড়ে ৮টায়

সময়ের আলো অনলাইন

জাতীয়

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে

2024-03-25T15:03:33+00:00
2024-03-25T15:14:11+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
জাতীয়
ঈদুল ফিতরের প্রধান জামাত সাড়ে ৮টায়
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৩:০৩ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৪ ৩:১৪ পিএম
ঈদুল ফিতরের প্রধান জামাত সাড়ে ৮টায়
রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।  

সোমবার (২৫ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

রমজান মাস শেষে শাওয়াল মাসের ১ তারিখ উদযাপিত হবে ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে ১০ বা ১১ এপ্রিল এবারের ঈদুল ফিতর পালিত হওয়ার কথা রয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   জাতীয় ঈদগাহ  ঈদুল ফিতর  জামাত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: