বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের কর্মসূচী, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের প্রবেশের প্রতিবাদ জানিয়ে এর প্রতিবাদেমানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের পদাচরণকে

2024-03-29T21:01:02+00:00
2024-03-29T21:09:45+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
আগামী দুইদিন ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের কর্মসূচী, শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৯:০১ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৪ ৯:০৯ পিএম
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের কর্মসূচী, শিক্ষার্থীদের বিক্ষোভ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের প্রবেশের প্রতিবাদ জানিয়ে এর প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের পদাচরণকে পুণরায় ছাত্ররাজনীতি চালু করার পায়তারা উল্লেখ করে এর প্রতিবাদে শুক্রবার (২৯ মার্চ) দুপুর ২টায় বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করে পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া মধ্যরাতে বুয়েটে বহিরাগতদের প্রবেশের প্রতিবাদে বিকেলে শহীদ মিনার প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে আগামী ৩০ ও ৩১ মার্চের সকল ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা।

২০১৯ সালে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয় বুয়েট ক্যাম্পাসে। কিন্তু গত বুধবার দিবাগত মধ্যরাতে ছাত্রলীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে নেতা-কর্মীদের একটি বহর বুয়েট ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে।

এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বুয়েট শিক্ষার্থীরা পাঁচটি দাবি জানান।

দাবিগুলো হল, বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে বুধবার মধ্যরাতে রাজনৈতিক সমাগমের মূল সংগঠক পুরকৌশল বিভাগের ২১তম ব্যাচের ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ রাব্বিকে বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার এবং হলের (আসন) বাতিল করা; এ ঘটনায় ইমতিয়াজ রাব্বির সাথে বুয়েটের বাকি যেসকল শিক্ষার্থীরা জড়িত ছিল তাদের বিভিন্ন মেয়াদে হল এবং টার্ম বহিষ্কার করা; বহিরাগত রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ক্যাম্পাসে প্রবেশ করলো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা, তারা কেন কিভাবে প্রবেশ করার অনুমতি পেল এই ব্যাপারে সুস্পষ্ট সদুত্তর এবং জবাবদিহিতা বুয়েট প্রশাসন কর্তৃক আসতে হবে; প্রথম দুটি দাবি সকাল ৯টার মধ্যে বাস্তবায়িত না হলে সকল ব্যাচের ডিএসডব্লু এর পদত্যাগ এবং আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো রকম হয়রানিমূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি৷ এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনের পর মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালকের (ডিএসডব্লিউ) কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা ‘ছাত্ররাজনীতির ঠিকানা এই বুয়েটে হবে না’, ‘বুয়েট থেকে করব ছাড়া, পলিটিকসে যুক্ত যারা’, এমন বিভিন্ন স্লোগানও দেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: