মিয়ানমারের সেনাদের শিগগিরই ফেরত পাঠানো হবে

সময়ের আলো অনলাইন

জাতীয়

আশ্রয় নিতে নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের তিন সামরিক সদস্য। তারা বিজিবির হেফাজতে আছেন। এই তিনজনসহ বাংলাদেশে আগে ঢুকে

2024-03-30T16:30:34+00:00
2024-03-30T16:40:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
মিয়ানমারের সেনাদের শিগগিরই ফেরত পাঠানো হবে
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৪:৩০ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৪ ৪:৪০ পিএম
মিয়ানমারের সেনাদের শিগগিরই ফেরত পাঠানো হবে
আশ্রয় নিতে নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের তিন সামরিক সদস্য। তারা বিজিবির হেফাজতে আছেন। এই তিনজনসহ বাংলাদেশে আগে ঢুকে পড়া মিয়ানমারের সব সামরিক সদস্যকে খুব শিগগির নৌপথে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (৩০ মার্চ) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগের থাকা বিজেপির ১৭৭ জনকে নৌপথে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মারমা ইতোমধ্যে প্রস্তাব করেছে। তাদের সঙ্গে এই তিনজনকেও ফেরত পাঠানো হবে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি রাখাইন রাজ্যে যুদ্ধের মধ্যে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ ৩৩০ জনকে দেশটিতে ফেরত পাঠিয়েছিল সরকার। তাদের মধ্যে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি ৩০২ জন, তাদের পরিবারের চার সদস্য, দুজন সেনা সদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমাদের কনসাল জেনারেল সেই পরিবারের সঙ্গে দেখা করেছে। আমরা আশা করব নিউ ইয়র্ক প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে। যদি কারো ওভার রিঅ্যাকশন পাওয়া যায় এবং এমন কেউ দোষী সাব্যস্ত হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

গত বুধবার নিউ ইয়র্কে নিজের বাসায় পুলিশের গুলিতে মারা যান ১৯ বছর বয়সী উইন রোজারি। ওই তরুণের বাড়ি গাজীপুরে। পরিবারের সঙ্গে ওজোনপার্কে ১০৩ স্ট্রিট ও ১০১ এভিনিউয়ে থাকতেন তিনি।

বাংলাদেশি জাহাজের নাবিকদের উদ্ধারের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সোমালিয়ার জলদস্যুরদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে, তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আলাপ আলোচনা মাধ্যমে আমার আশা করছি সহসাই আমাদের নাগরিকদের মুক্ত করতে পারব, জাহাজটিও মুক্ত করতে পারব।

তিনি আরও বলেন, আমাদের নাবিকরা সবাই ভালো আছে। তারা কেবিনে আছে। তাদের খাবারদাবারের কোনো সমস্যা নেই। নাবিকদের সঙ্গে কোনো খারাপ আচরণ এ পর্যন্ত করা হয় নাই।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ  আওয়ামী লীগ  মিয়ানমার  জিম্মি নাবিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: