বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে শাবিপ্রবিতে ছাত্রলীগের মানববন্ধন

শাবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি ফিরিয়ে আনতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের

2024-04-02T18:50:32+00:00
2024-04-02T18:50:32+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে শাবিপ্রবিতে ছাত্রলীগের মানববন্ধন
শাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৬:৫০ পিএম 
বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে শাবিপ্রবিতে ছাত্রলীগের মানববন্ধন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি ফিরিয়ে আনতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় ছাত্র নেতারা বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাব্বির আবাসিক হলে সিট বাতিলের সিদ্ধান্ত অযাচিত ও ন্যক্কারজনক উল্লেখ করে দ্রুতই আবাসিক হলে তার সিট ফিরিয়ে দেওয়া, হাইকোর্টের রায় বাস্তবায়ন করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু এবং বুয়েটসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মৌলবাদী-জঙ্গিবাদী তৎপরতার মূলোৎপাটনের দাবি জানান।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে সাধারণ সম্পাদক সজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো. খলিলুর রহমান। 

এসময় তিনি বলেন, ছাত্ররাজনীতি বন্ধের নামে মৌলবাদ ও জঙ্গিবাদের আস্ফালন মেনে নেওয়া হবে না। মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বুয়েটের নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি ফিরিয়ে দিতে হবে।
 
তিনি আরও বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সম্পূর্ণ অসাংবিধানিক, মানবাধিকার পরিপন্থী ও শিক্ষা বিরোধী সিদ্ধান্ত ছাড়া নচেৎ কিছুই নয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, নাজমুল হাসান, রেজাউল হক সিজার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমামুল হোসেন হৃদয়, সাজ্জাদ হোসেন, উজ্জ্বল দাশ চিনু প্রমুখ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বুয়েটে ছাত্ররাজনীতির দাবি  শাবিপ্রবি ছাত্রলীগ  মানববন্ধন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: