ঢাকাসহ ৪ বিভাগে হিট অ্যালার্ট জারি

সময়ের আলো অনলাইন

জাতীয়

দেশের চার বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এর মাত্রা আরও বাড়তে পারে। তাই ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে

2024-04-03T17:58:11+00:00
2024-04-03T20:13:03+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকাসহ ৪ বিভাগে হিট অ্যালার্ট জারি
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৫:৫৮ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৪ ৮:১৩ পিএম
ঢাকাসহ ৪ বিভাগে হিট অ্যালার্ট জারি
দেশের চার বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এর মাত্রা আরও বাড়তে পারে। তাই ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

বুধবার (৩ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া এর মাত্রা আরও বাড়তে পারে।

তিনি বলেন, আজ (বুধবার) বিকেল তিনটা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা একই সময় পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকা সত্ত্বেও কেন হিট অ্যালার্ট দেওয়া হলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আগামী দুইদিন বাড়বে। আজ একটু কম হলেও বেড়ে যাবে। তাই হিট অ্যালার্ট দেওয়া হয়েছে।

চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ছয়টির মতো তাপপ্রবাহের শঙ্কা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতি তীব্র। এতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   তাপপ্রবাহ  দাবদাহ  হিট অ্যালার্ট জারি  আবহাওয়া অফিস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: