দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সোমবার (৮ এপ্রিল) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ জন। এর আগের দিন রোববারও কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ১৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২০ শতাংশ। যা আগের দিন ছিল ৩ দশমিক ৮২ শতাংশ।
সোমবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৩ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৬৫৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ জন। দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৮৯জন। এছাড়া দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮৬ টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৮৩১টি। আর দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
সময়ের আলো/আরআই