খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন।
মঙ্গলবার (৯ এপ্রিল) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, তাদের সম্মানিভাতা ও অন্যান্য সুবিধাদি ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ অনুযায়ী নির্ধারিত হবে।
সময়ের আলো/জেডআই