বাংলাদেশি জিম্মি নাবিকদের ঈদ যেমন কাটলো

চট্টগ্রাম ব্যুরো

জাতীয়

সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা জাহাজেই আদায় করেছেন ঈদের নামাজ। বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা

2024-04-10T19:41:26+00:00
2024-04-10T19:41:26+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশি জিম্মি নাবিকদের ঈদ যেমন কাটলো
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৭:৪১ পিএম 
বাংলাদেশি জিম্মি নাবিকদের ঈদ যেমন কাটলো
সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা জাহাজেই আদায় করেছেন ঈদের নামাজ। বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা ১২ টার পর নাবিকরা নামাজ আদায় করার পর একটি ছবি পাঠান স্বজনদের কাছে। ছবিতে নাবিকদের বেশ উচ্ছ্বসিত দেখা যাচ্ছিল।

নাবিকরা জাহাজে ঈদের নামাজ আদায় করার বিষয় নিশ্চিত করে সমুদ্রগামী জাহাজের ক্যাপ্টেন আতিক ইউএ খান বলেন, সোমালিয়া মুসলিম প্রধান দেশ। সেখানে আজ ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। তাই নাবিকদের ঈদের নামাজ আদায় করতে দিয়েছে জলদস্যুরা। 

গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমলিয়ার জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজটি বর্তমানে সোমালিয়ার উপকুলে নোঙর করে আছে। জাহাজটি জলদস্যুদের কবল থেকে মুক্ত করতে মালিক পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। চলছে মুক্তিপণ নিয়ে দরকষাকষি। ঈদের পর ২৩ নাবিকের সবার মুক্তির আশা করা হচ্ছে। 

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: