ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন, কৃষিখাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নৌপরিবহন, জনশক্তি রফতানি, নবায়নযোগ্য এবং বিকল্প শক্তি উৎপাদন

2024-04-16T18:03:41+00:00
2024-04-16T18:12:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা
হাছান মাহমুদের সাথে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৬:০৩ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৪ ৬:১২ পিএম
ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রফতানি বৃদ্ধির সম্ভাবনা
ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন, কৃষিখাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নৌপরিবহন, জনশক্তি রফতানি, নবায়নযোগ্য এবং বিকল্প শক্তি উৎপাদন অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিস। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে মঙ্গলবার (১৬ এপ্রিল) এথেন্সে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই অঙ্গীকার করেন গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিসের রাজধানী এথেন্সে 'আওয়ার ওশান কনফারেন্সে'র নবম আসরে যোগদানরত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিসের সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন দুই দেশের মন্ত্রীরা। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান গ্রিক পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে তিনি তা আন্তরিকভাবে গ্রহণ করেন এবং বলেন যে, ঢাকায় কূটনৈতিক মিশন খোলা গ্রিস সরকারের অগ্রাধিকারের অন্তর্ভুক্ত এবং ঢাকা সফর এই দূতাবাস উদ্বোধনের একটি ভালো সুযোগ হতে পারে।

ড. হাছান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে মানসম্পন্ন বাংলাদেশি পণ্য আমদানি সহজতর করা ও এ বিষয়ে গ্রিক ব্যবসায়ীদের উৎসাহদানের আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী এ সময় অভিবাসন ও চলাচল বিষয়ে সমঝোতা স্মারকের আওতায়  গ্রিসে ১০ হাজারের বেশি বাংলাদেশির বসবাসে বৈধতা প্রদানের জন্য গ্রিক সরকারকে ধন্যবাদ জানান এবং সমঝোতা স্মারকের দ্বিতীয় অংশ বাস্তবায়নের আহ্বান জানান।

গ্রিক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন ও উপযুক্ত কৌশল খোঁজার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বাংলাদেশি পেশাজীবীদের পরিশ্রমী এবং আইন মেনে চলা প্রকৃতির প্রশংসা করে তিনি বলেন, গ্রিস আগামী দিনে তার কৃষি, পর্যটন,  আতিথেয়তা এবং নির্মাণ খাতে প্রচুর সংখ্যক বাংলাদেশী কর্মী নিয়োগ করবে। পাশাপাশি নৌপরিবহন খাতে দুই দেশের মধ্যে অর্থপূর্ণ সহযোগিতা পরস্পরের পরিপূরক হিসেবে বর্ণনা করে সহযোগিতার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো প্রণয়নেও একমত হন দুই পররাষ্ট্রমন্ত্রী।

স্পেনের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

সম্মেলনের সাইড লাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মঙ্গলবার দুপুরে স্পেনের উপ-প্রধানমন্ত্রী এবং পরিবেশগত পরিবর্তন ও জনসংখ্যাগত চ্যালেঞ্জ বিষয়ক মন্ত্রী মারিয়া হেসুস মন্টেরোর সঙ্গে দ্বিপাক্ষিক গুরুত্ব ও পারস্পরিক স্বার্থের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। দুই মন্ত্রী বৈঠকে জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা, খাদ্য ও কৃষি সহযোগিতা, সবুজ শক্তি, পরিবেশগত সমস্যা এবং পারস্পরিক স্বার্থের বিষয়ে সহযোগিতা প্রতিষ্ঠায় সম্মত হন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: