মানারাত ইউনিভার্সিটি পরিদর্শন করলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

সময়ের আলো অনলাইন

শিক্ষা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।বিশ্ববিদ্যালয়ের

2024-04-17T21:19:56+00:00
2024-04-17T21:19:56+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
মানারাত ইউনিভার্সিটি পরিদর্শন করলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৯:১৯ পিএম 
মানারাত ইউনিভার্সিটি পরিদর্শন করলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা বিনিময়-সহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নিতে বুধবার (১৭ এপ্রিল) দুপুরে গুলশান ক্যাম্পাসে পরিদর্শনে আসেন তিনি।

এ সময় তিনি একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান ও রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেনের সঙ্গে কথা বলেন।

পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সঙ্গে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একযোগে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে আসায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: