মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মঙ্গলবার থেকে ভর্তি মেলা শুরু

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার ২০২৪ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হচ্ছে ২৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে।

2024-04-20T21:13:09+00:00
2024-04-20T21:13:09+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
ভর্তি ফিতে ৫০% ছাড়
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মঙ্গলবার থেকে ভর্তি মেলা শুরু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৯:১৩ পিএম 
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মঙ্গলবার থেকে ভর্তি মেলা শুরু
ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার ২০২৪ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হচ্ছে ২৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে। এদিন সকালে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।

আট দিনব্যাপী এ  মেলা চলবে ৩০  এপ্রিল পর্যন্ত। মেলা চলাকালে বিভিন্ন বিষয়ে ভর্তি ফি-তে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দু’টো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। মুক্তিযোদ্ধাদের সন্তান এবং গরীব ও  মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।

মেলা উপলক্ষে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন নেয়া ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।

প্রোগ্রামসমূহ: বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বি. ফার্ম (অনার্স), সিএসই (রেগুলার ও ইভেনিং), ইইই (রেগুলার ও ইভেনিং), এলএলবি (অনার্স), ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ   (রেগুলার ও সাপ্তাহিক), এমবিএ  (রেগুলার ও এক্সিকিউটিভ) এবং এমএ ইন ইংলিশ  (ইভেনিং)।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: