বিকেলে দুবাই পৌঁছাবে এমভি আবদুল্লাহ

সময়ের আলো অনলাইন

জাতীয়

জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ রোববার (২১ এপ্রিল) সকাল ৮টায় (বাংলাদেশ সময়) পারস্য উপসাগরের কাসাব উপকূল অতিক্রম করেছে।

2024-04-21T11:44:58+00:00
2024-04-21T11:44:58+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বিকেলে দুবাই পৌঁছাবে এমভি আবদুল্লাহ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ১১:৪৪ এএম 
বিকেলে দুবাই পৌঁছাবে এমভি আবদুল্লাহ
জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ রোববার (২১ এপ্রিল) সকাল ৮টায় (বাংলাদেশ সময়) পারস্য উপসাগরের কাসাব উপকূল অতিক্রম করেছে। স্থানীয় সময় দুপুর ২টা (বাংলাদেশ সময় বিকেল ৪টা) নাগাদ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে জাহাজটি। জাহাজের অবস্থান নির্ণয়কারী বৈশ্বিক সংস্থা মেরিন ট্রাফিক এ তথ্য জানিয়েছে।

মেরিন ট্রাফিক ডটকম সূত্রে জানা গেছে, সোমবার রাতে এমভি আবদুল্লাহ ওমান সাগর পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। জাহাজটি ঘণ্টায় ৯ দশমিক ৩ কিলোমিটার গতিতে দুবাইয়ের দিকে এগুচ্ছে। জাহাজটির অবস্থান ও গতিবেগ অনুযায়ী বাংলাদেশ সময় আজ বিকেল ৪টার মধ্যে দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ জানান, জাহাজের ২৩ নাবিকের সবাই সুস্থ আছেন। দুবাই পৌঁছানোর পর নাবিকদের দুইজন ফ্লাইটযোগে বাংলাদেশে ফিরবেন। বাকি ২১ জন কয়লা খালাসের পর মে মাসের প্রথম সপ্তাহে জাহাজ নিয়ে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: