চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) একাডেমিক কাউন্সিলের ১৫১ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
চুয়েটের রেজিস্টার অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ এপ্রিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জন মেধাবী ছাত্রের অকাল মৃত্যুতে উদ্ভূত পরিস্থিতি কারণে বৃহস্পতিবার থেকে একাডেমিক সভার সিদ্ধান্তে পরীক্ষাসহ সকল পর্যায়ের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
এদিকে, ছাত্রদের আজ (বৃহস্পতিবার) বিকেল ৫ টার মধ্যে ও ছাত্রীদের আগামীকাল (শুক্রবার) বিকেল ৫ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
সময়ের আলো/আরআই