কুবির উপাচার্যসহ তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ড.

2024-04-25T18:03:02+00:00
2024-04-25T18:03:02+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
কুবির উপাচার্যসহ তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৬:০৩ পিএম 
কুবির উপাচার্যসহ তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকীকে অবাঞ্ছিত ঘোষণা করে তিন দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষক সমিতি। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে তিনটি কার্যালয়ে তালা দেওয়া হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষকদের উপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং হামলায় ‘মদতদানকারী’ ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর অপসারণ, গেস্ট হাউজ শিক্ষক-কর্মকর্তাদের জন্য অবমুক্ত করা, পদোন্নতির জন্য আবেদনকৃত শিক্ষকদের অবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করাসহ সাত দফা দাবি জানিয়ে আসছিলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে শিক্ষকরা তিন দফায় ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। ক্লাস বর্জনের পরও দাবি আদায় না হওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় ২৪ ঘণ্টায় আল্টিমেটাম ঘোষণা করে শিক্ষক সমিতি। ২৪ ঘণ্টা পরও দাবি আদায় না হওয়ায় উপাচার্য, ট্রেজারার, প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তিন দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এবিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমরা উপাচার্য স্যারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম কিন্তু তিনি সমাধানের জন্য আমাদের সাথে আলোচনায় বসেননি। তাই পূর্বের ঘোষণা অনুযায়ী প্রক্টর, ট্রেজারার ও উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কার্যালয়ে তালা দেওয়া হয়েছে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তালা থাকবে। 

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আন্দোলন চললেও নিয়মিত ক্লাস, পরীক্ষা হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করুক। কিন্তু যেভাবে শিক্ষকদের অধিকার বঞ্চিত করা হচ্ছে, অবৈধ শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই পদক্ষেপ। আমরা আশাবাদী উপাচার্য এই সঙ্কট নিরসনে এগিয়ে আসবেন। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   কুমিল্লা বিশ্ববিদ্যালয়  শিক্ষক সমিতির তালা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: