শাবিপ্রবিতে বিশ্ব ডিএনএ দিবস উদযাপন

শাবি প্রতিনিধি

শিক্ষা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্ব ডিএনএ দিবস উদযাপন করা হয়েছে। নেটওয়ার্ক অফ ইয়াং বায়োলজিস্টস অফ বাংলাদেশ, সাস্ট

2024-04-25T19:20:38+00:00
2024-04-25T19:20:38+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
শাবিপ্রবিতে বিশ্ব ডিএনএ দিবস উদযাপন
শাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৭:২০ পিএম 
শাবিপ্রবিতে বিশ্ব ডিএনএ দিবস উদযাপন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্ব ডিএনএ দিবস উদযাপন করা হয়েছে। নেটওয়ার্ক অফ ইয়াং বায়োলজিস্টস অফ বাংলাদেশ, সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার এর উদ্যোগে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহায়তায় শাবিপ্রবিতে দুইদিন ব্যাপী ডিএনএ দিবস উদযাপনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী এবং কেক কাটার মাধ্যমে উদযাপিত হয় প্রথম দিনের কার্যক্রম। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অফ লাইফ সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জিইবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল ইসলাম এবং বিএমবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছাম্মদ আরজুবা আখতার ছাড়াও আরও উপস্থিত ছিলেন জিইবি ও বিএমবি বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

আগামীকাল শুক্রবার (২৬ এপ্রিল) বিশ্ব ডিএনএ দিবসের উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা এবং সায়েন্টিফিক সেমিনারেরর আয়োজন করা হয়েছে। সেমিনারে উল্লেখযোগ্য ভাবে উপস্থিত থাকবেন প্রখ্যাত বিজ্ঞানী এবং বিশিষ্ট ধান গবেষক ড. আবেদ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইবনে আইয়ুব।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিশ্ব ডিএনএ দিবস-উদযাপন  শাবিপ্রবি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: