সুখবর দিলো আবহাওয়া অধিদফতর

সময়ের আলো ডেস্ক

জাতীয়

তীব্র গরমের মধ্যে সুখবর দিলো আবহাওয়া অধিদফতর। সারাদেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বুধবার (১ মে) সকালে আবহাওয়া

2024-05-01T13:06:23+00:00
2024-05-01T13:06:23+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
সুখবর দিলো আবহাওয়া অধিদফতর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪, ১:০৬ পিএম 
সুখবর দিলো আবহাওয়া অধিদফতর
তীব্র গরমের মধ্যে সুখবর দিলো আবহাওয়া অধিদফতর। সারাদেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বুধবার (১ মে) সকালে আবহাওয়া অধিদফতরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

সংস্থাটি বলছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

তবে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টিপাতের আওতা বাড়তে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। 

তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে জানানো হয়েছে, বিরাজমান তাপপ্রবাহের তীব্রতা হ্রাস পেতে পারে এবং দেশের কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বিস্তার লাভ করতে পারে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আবহাওয়ার পূর্বাভাস  আবহাওয়া অধিদফতর  ঝড়বৃষ্টির পূর্বাভাস  সুখবর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: