পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২০

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের কারাকোরামে হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে তিন নারীসহ ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১ জন। শুক্রবার (৩

2024-05-03T12:06:07+00:00
2024-05-03T12:06:07+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২০
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ১২:০৬ পিএম 
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২০
পাকিস্তানের কারাকোরামে হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে তিন নারীসহ ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১ জন। শুক্রবার (৩ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলার কারাকোরাম হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার পর কমপক্ষে ২০ জন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন।

দিয়ামের জেলা উদ্ধার কর্মকর্তা শওকত রিয়াজের মতে, বেসরকারি সংস্থার ওই বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কারাকোরাম হাইওয়ের কাছে গুনার ফার্মের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

পরে বাসটি উল্টে সিন্ধু নদীর তীরে পড়ে যায় বলে জানান রিয়াজ। তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের চিলাস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জানিয়ে উদ্ধারকারী এই কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর আহতের সংখ্যা প্রাথমিকভাবে ৩৫ থাকলেও পরে অনেকে তাদের আঘাতের কারণে মারা যায়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি আহতদের ‘সম্ভাব্য সকল চিকিৎসা’ প্রদানের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি ‘সহানুভূতি’ প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  নিহত  পাকিস্তান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: