বশেমুরবিপ্রবি'তে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত মানবিক শাখার গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

2024-05-03T16:47:14+00:00
2024-05-03T16:47:14+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
বশেমুরবিপ্রবি'তে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৪:৪৭ পিএম 
বশেমুরবিপ্রবি'তে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত মানবিক শাখার গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত মানবিক শাখার (বি ইউনিট) এই পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯২.৭৩ শতাংশ। ২ হাজার ৩৪১ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ২ হাজার ১৭১ জন। 

পরীক্ষাকালীন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন ও ভর্তি পরীক্ষা কমিটি বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের সর্বাত্মক চেষ্টা করছি যাতে কোনো ভর্তিচ্ছু জালিয়াতি করতে না পারে। 

এদিকে প্রশাসনের পক্ষ থেকে সকলের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার পাশাপাশি ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সার্বিক সেবা দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনও কাজ করে যাচ্ছে। দায়িত্বরত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করছেন। সকলের সার্বিক সহায়তায় দ্বিতীয় দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুব। 

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মে বেলা ১১টা থেকে ১২টা। তিন ইউনিটে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় বসবে ৪ হাজার ৪৮১ জন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: