ফিলিস্তিনের পতাকা হাতে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জবি প্রতিনিধি

শিক্ষা

ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ। সোমবার (৬ মে)

2024-05-06T16:40:16+00:00
2024-05-06T16:40:16+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
ফিলিস্তিনের পতাকা হাতে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৪:৪০ পিএম 
ফিলিস্তিনের পতাকা হাতে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ। সোমবার (৬ মে) বেলা ১২টায় কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এসময় মিছিলের নেতৃত্ব দেন জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন।

মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাঁঠাল তলা, বিজ্ঞান অনুষদ, শাঁখারি বাজার, রায়সাহেব বাজার মোড় ঘুরে বাহাদুর শাহ পার্ক হয়ে ভিসি ভবনের সামনে এসে শেষ হয়।

গাজা যুদ্ধকে গণহত্যা উল্লেখ করে মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা "স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক", "গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো" ইত্যাদি স্লোগান দেয়।

মিছিল শেষে ভিসি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জবি ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ধর্ম হচ্ছে আবেগের জায়গা। যে এখানে হাত দিবে তাকে ছাড় দেওয়া হবে না। গাজা যুদ্ধের ইন্ধনদাতা সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসে গেছে। যার যার ধর্ম সে সে পালন করবে, কেউ ধর্ম নিয়ে খেলা করলে তাকে পুঁতে দেয়া হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে তাদের বিরুদ্ধে অবস্থান করবে বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে আমাদের নিরীহ মানুষদের ওপর ঝাপিয়ে পড়েছিল, ইজরায়েলও একইভাবে নিরীহ ফিলিস্তিনিদের ওপর নৃশংস গণহত্যা চালাচ্ছে। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করতে হবে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: