ফিলিস্তিন ইস্যুতে শাবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ-পদযাত্রা

শাবি প্রতিনিধি

শিক্ষা

স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও পদযাত্রা করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা

2024-05-06T18:27:39+00:00
2024-05-06T18:27:39+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
ফিলিস্তিন ইস্যুতে শাবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ-পদযাত্রা
শাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৬:২৭ পিএম 
ফিলিস্তিন ইস্যুতে শাবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ-পদযাত্রা
স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও পদযাত্রা করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (৬ মে) বেলা ১১টা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে গোলচত্বর হতে পদযাত্রা শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ করেন তারা। এ সময় পশ্চিমা দেশে চলমান ইসরাইল বিরোধী আন্দোলন করা শিক্ষার্থীদের গ্রেফতার নিন্দা জানান তারা।

স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পূর্ব ঘোষণা অনুযায়ী শাবিপ্রবি ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের এই আয়োজনে সংহতি প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরাইল বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

শাবিপ্রবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে গাজায় নির্মম নির্যাতন চলছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানায় বাংলাদেশ ছাত্রলীগ। যে শিক্ষার্থীরা আন্দোলন করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন, তাদের পাশে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ফিলিস্তিন ইস্যু  ছাত্রলীগের বিক্ষোভ-পদযাত্রা  শাবিপ্রবি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: