কুবি খুলে দেয়ার দাবি শিক্ষার্থীদের, শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

কুবি প্রতিনিধি

শিক্ষা

উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্ধের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়

2024-05-08T20:02:29+00:00
2024-05-08T20:02:29+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
কুবি খুলে দেয়ার দাবি শিক্ষার্থীদের, শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৮:০২ পিএম 
কুবি খুলে দেয়ার দাবি শিক্ষার্থীদের, শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি
উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্ধের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় আবাসিক হল নিয়ে উপাচার্যের উস্কানিমূলক ও মানহানিকর দাবি প্রত্যাহার করা এবং আবাসিক হলের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে আন্দোলন করেছে হলের শিক্ষার্থীরা। 

এদিকে তৃতীয় দিনের মত উপাচার্য ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি। 

বুধবার (৮ মে) দুপুরে প্রথমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর ও উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এছাড়া হলের শিক্ষার্থীরা প্রধান ফটকে এবং শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

কর্মসূচীতে শিক্ষার্থীরা বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় মিথ্যা তথ্য উপস্থাপন করে বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেন। কিন্তু তারা দাবি উপস্থাপন করেন তা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। আমরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছিলাম কিন্তু তারা কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করে নাই। তাই আমরা বাধ্য হয়ে আবারও অবস্থান কর্মসূচি পালন করতেছি। 

শেখ হাসিনা হলের শিক্ষার্থী লাবিবা ইসলাম বলেন, আমি আজ বাসায় গেলাম মা-বাবা বলল বের হয়ে যাও! তখন কেমন লাগবে আমার? বিশ্ববিদ্যালয়ে আমাদের অবস্থান এমন হয়েছে। উপাচার্য বলেছেন হলের শিক্ষার্থীদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে, আমাদের কাছে নাকি অস্ত্র আছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন।

এদিকে উপাচার্য ও কোষাধক্ষ্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, উপাচার্য সিন্ডিকেট সভায় মিথ্যা তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ ঘোষণা করেছে। এছাড়া তিনি ও ট্রেজারার মদদ দিয়ে সন্ত্রাসী দিয়ে শিক্ষকদের উপর হামলা করেছে। তাদের পদত্যাগ করতে হবে নয়তো অপসারণ করতে হবে।

উল্লেখ্য, গত ১ মে বিশ্ববিদ্যালয়ের ৯৩ তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হল সমূহ বন্ধ ঘোষণা করা হয়। 

তদন্ত কমিটি গঠন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির দাবি-দাওয়া সমূহ পর্যালোচনার জন্য এবং ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে ‘উদ্ভূত অনাকাঙ্ক্ষিত’ ঘটনার তদন্ত পূর্বক তথ্য উদঘাটনের জন্য পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে শিক্ষক সমিতির দাবি দাওয়া পর্যালোচনা করতে সুপারিশ প্রদান করবে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহেরকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে ২৮ মে এর ঘটনা তদন্ত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্রকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   কুবি বন্ধ ঘোষণা  শিক্ষক-শিক্ষার্থীদের কর্মসূচি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: