হজ যাত্রীদের সেবা দিচ্ছেন কুবির দুই রোভার

কুবি প্রতিনিধি

শিক্ষা

পবিত্র হজ্জ করতে যাওয়া হাজীদের সেবা দিচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউটের দুই সদস্য। বুধবার (৮ মে) থেকে আগামী ১৬

2024-05-08T20:16:44+00:00
2024-05-08T20:16:44+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
হজ যাত্রীদের সেবা দিচ্ছেন কুবির দুই রোভার
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৮:১৬ পিএম 
হজ যাত্রীদের সেবা দিচ্ছেন কুবির দুই রোভার
পবিত্র হজ্জ করতে যাওয়া হাজীদের সেবা দিচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউটের দুই সদস্য। বুধবার (৮ মে) থেকে আগামী ১৬ মে পর্যন্ত ঢাকার আশকোনাস্থ হজ্জ ক্যাম্পে হজ্জ যাত্রীদের সেবা দিবেন তারা।

এবারের হজ্জ যাত্রীদের সেবা দেওয়ার সুযোগ পেয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১০ জন রোভার স্কাউট সদস্য। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় গার্ল-ইন রোভার স্কাউটস গ্রুপের গার্ল-ইন সিনিয়র রোভারমেট নাছরিন আক্তার এবং বাংলা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের রোভারমেট মোহাম্মদ বাবুল মিয়া। 

এ বিষয়ে নাছরিন আক্তার বলেন, আমি একজন গার্ল-ইন রোভার হিসেবে এ বছর হজ্জ ক্যাম্পে অংশগ্রহণ করতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। যখন আমরা সদস্য স্তরে ছিলাম তখন থেকেই সিনিয়রদের ভাই-আপুদের দেখে একটা আশা পোষণ করতাম, আমিও একদিন এই ভালো কাজের গর্বিত অংশীদার হতে পারবো। অবশেষে হজ্জ ক্যাম্পে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। এতে আমি অনেক বেশি আনন্দিত। 

রোভারমেট বাবুল মিয়া বলেন, আমার অনেকগুলো প্রাপ্তির মধ্যে যেন হজ্জ যাত্রীদের সেবা দেয়ার সুযোগ পাওয়াটাই আমার কাছে অন্যতম। কেননা আমি যদি রোভার স্কাউটসের সাথে সম্পৃক্ত না থাকতাম তাহলে হয়তো এই সুবর্ণ সুযোগটুকু পেতাম না। এজন্য বাংলাদেশ স্কাউটস ও রোভারের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ভাল কাজে এগিয়ে আসার ধারাটি অব্যাহত থাকবে। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মো. তোফাজ্জল হোসেন বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও বাংলাদেশ স্কাউটস পুরো দেশে থেকে রোভার সদস্য যাচাই-বাছাই করে হজ্জ ক্যাম্পে দায়িত্ব পালনের ব্যবস্থা করেছে। যেখানে তারা হজ্জের উদ্দেশ্যে আগত যাত্রীদের প্রয়োজনীয় সকল সেবা দেয়ার লক্ষ্যে কাজ করে যাবেন।

উল্লেখ্য, এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের সদস্যরা বিভিন্ন ইতিবাচক কাজ করে সুনাম অর্জন করেছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   হজ যাত্রীদের সেবা  রোভার স্কাউট  কুমিল্লা বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: