ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, দেশি অস্ত্র নিয়ে ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১২

2024-05-12T01:19:51+00:00
2024-05-12T01:26:32+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ১:১৯ এএম  আপডেট: ১২.০৫.২০২৪ ১:২৬ এএম
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, দেশি অস্ত্র নিয়ে ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১২ মে) রাত ১২টার পরে বিশ্ববিদ্যালয়ের শহিদ সোহরাওয়ার্দী হলে ঘটনার সূত্রপাত হয়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা সভাপতি নিয়াজ মোরশেদের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

এই প্রতিবেদন লেখা অবধি রাত ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সভাপতি-সাধারণ সম্পাদককে ঘটনাস্থলে দেখা যায়। তবে সংঘর্ষের বিষয়ে তাদের কোনো নির্দেশনা দিতে দেখা যায়নি।


সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: