জাবিতে সার্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি

শিক্ষা

সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ ও বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তারা।রোববার (১২ মে)

2024-05-12T21:56:09+00:00
2024-05-12T21:56:09+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
জাবিতে সার্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে মানববন্ধন
জাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ৯:৫৬ পিএম 
জাবিতে সার্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে মানববন্ধন
সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ ও বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তারা।

রোববার (১২ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়ার সঞ্চালনায় বিভিন্ন কর্মকর্তারা বক্তব্য রাখেন। 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উপ-পরিচালক (মনোবিজ্ঞান) শুভাশীষ কুমার চ্যাটার্জী বলেন, ‘‘সরকারের কাছে আগে পেনশন যেমন ছিলো তেমনই বহাল রাখার দাবি জানাই। কথায় আছে – ‘যার আছে পেনশন তার নাই টেনশন’। মানুষের সরকারি চাকরিতে যুক্ত হবার প্রধান কারণ পেনশন, যা জীবনের নিশ্চয়তা দেয়। চাকরির শেষ পর্যায়ে সবার মধ্যেই বিষণ্ণতা, দুশ্চিন্তা কাজ করে। তার মধ্যে পেনশন বাতিল করার এমন সিদ্ধান্ত সকলের মাঝে আরও অনিশ্চয়তা তৈরি করবে।’’

বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জীবিকার সুষ্ঠু ব্যবস্থাপনা ধ্বংসের পায়তারা শুরু করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে পেনশন সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপনে এক শ্রেণীকে সুবিধা দিয়ে অন্য শ্রেণীকে বঞ্চিত করা হয়েছে। সরকারের এমন বৈষম্যমূলক আচরণ মেনে নিবো না। অনতিবিলম্বে এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক পেনশন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়। এতে বলা হয়, ‘সকল স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং উহাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানসমূহের চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী, তাহারা যে নামেই অভিহিত হউন না কেন ১ জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করিবেন, তাহাদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করা হইল।’

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: