বাসে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

যবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

লোকাল বাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটছে। বহিরাগত মাসুদ নামের এক যুবক ঐ ছাত্রীকে

2024-05-12T23:00:33+00:00
2024-05-12T23:00:33+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
বাসে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ১১:০০ পিএম 
বাসে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
লোকাল বাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটছে। বহিরাগত মাসুদ নামের এক যুবক ঐ ছাত্রীকে শ্লীলতাহানি করেছে বলে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঐ ছাত্রী। এ ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে যবিপ্রবির শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সকালের বাস মিস করায় ধর্মতলা থেকে ক্যাম্পাসগামী লোকাল বাসে ওঠে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী। পথিমধ্যে চূড়ামনকাঠি থেকে মাসুদ নামের এক যুবক ওঠে ঐ বাসে। বাসে সিট খালি না থাকায় ঐ শিক্ষার্থীর পাশে দাঁড়ায় মাসুদ। বাসে ভিড় থাকায় ঐ ছাত্রীর শরীরে স্পর্শ করতে থাকে ঐ যুবক। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযুক্ত মাসুদকে সরে যেতে বললে, কথা না শুনে পুনরায় স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে ঐ যুবক। এসময় বাসে থাকা যাত্রীদের বিষয়টি অবহিত করলে তারাও কোন সুরাহা করতে পারেননি।

একপর্যায়ে বাসটি ক্যাম্পাসের গেটে আসলে ভুক্তভোগীর সঙ্গে নেমে পড়েন মাসুদ। তবে বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হবার পূর্বেই ছেলেটি পালিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষার্থী ঘটনাটি সহপাঠীদের জানালে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা। এদিকে বিচারের দাবিতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঐ ছাত্রী।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাবে প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনোয়ার হোসেন। তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত শুনেন। পরবর্তীতে তিনি বলেন, যেহেতু এ বিষয়ে প্রক্টর বরাবর অভিযোগ দেওয়া হয়েছে তাই আমরা অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাসে ছাত্রীকে শ্লীলতাহানি  যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: