মনে মনে কসম করলে হবে?

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

আমি মনে মনে কসম করেছিলাম যে, আমার মেয়ে যদি আমাকে আর কখনো বকাঝকা করে তা হলে তার বাড়িতে যাব না।

2024-05-13T01:58:07+00:00
2024-05-13T01:58:07+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইসলামের আলো
মনে মনে কসম করলে হবে?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ১:৫৮ এএম 
মনে মনে কসম করলে হবে?
আমি মনে মনে কসম করেছিলাম যে, আমার মেয়ে যদি আমাকে আর কখনো বকাঝকা করে তা হলে তার বাড়িতে যাব না। কিন্তু মুখে উচ্চারণ করিনি। পরবর্তীকালে সে আমাকে কোনো এক কারণে বকাঝকা করে। এ কারণে দীর্ঘদিন থেকে আমি তার বাড়িতে যাই না। একদিন প্রতিবেশী এক ব্যক্তি জিজ্ঞেস করে, আপনি মেয়ের বাড়িতে যান না কেন? তখন আমি বললাম, আমি ওই বাড়িতে না যাওয়ার কসম করেছি, তাই যাই না। কিছু দিন ধরে আমার মেয়ে অসুস্থ, আমি তাকে দেখতে তার বাড়িতে যেতে চাচ্ছি। জানার বিষয় হলো, আমার এ কসম কি সংঘটিত হয়েছে? আমি তো মুখে কোনো কিছু উচ্চারণ করিনি। আর যদি এর দ্বারা কসম না হয়ে থাকে, তবে পরে প্রতিবেশীকে উক্ত কসম সম্পর্কে বলার কারণে কি কসম হয়ে গেছে? এখন আমি মেয়ের বাড়ি গেলে কি কসম ভঙ্গ হয়ে যাবে?
আসেম খুলনা

উত্তর : কসম সংঘটিত হওয়ার জন্য কসমের বাক্য মুখে উচ্চারণ করা শর্ত। মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে কসম করার দ্বারা কসম হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে কসম করার দ্বারা কসম সংঘটিতই হয়নি এবং পরবর্তীতে প্রতিবেশীকে উক্ত কসম সম্পর্কে অবহিত করার দ্বারাও নতুন করে কসম হয়নি। কেননা তা কেবল পূর্বের কসমের সংবাদ মাত্র, নতুন করে ভিন্ন কোনো কসমের কথা নয়। অতএব আপনি মেয়ের বাড়িতে গেলে কসম ভঙ্গ হওয়ার কিছু নেই। (বাদায়েউস সানায়ে : ৩/১০; তাবয়িনুল হাকায়েক : ৩/৪১৯; আল-কাউসার : ৫-২০২৪)

সময়ের আলো/আরএস/ 


Advertisement
Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: