জাবিতে 'সর্বজনীন' পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'সর্বজনীন' পেনশন স্কিমে একতরফাভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ও স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের

2024-05-14T14:06:09+00:00
2024-05-14T14:06:09+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
জাবিতে 'সর্বজনীন' পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ২:০৬ পিএম 
জাবিতে 'সর্বজনীন' পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'সর্বজনীন' পেনশন স্কিমে একতরফাভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ও স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন 'জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম'।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ মানববন্ধন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য প্রদান করেন।

মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, "রাষ্ট্রের যে আর্থিক সংকট তৈরি হয়েছে সেই সংকট দূর করতে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার। কিন্তু এই সর্বজনীন পেনশন স্কিমের মধ্যে তারা আমলা, পুলিশ, সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করেনি। তারা বেছে নিয়েছে আমাদের মতো নিরীহ শিক্ষকদের। ইতিমধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়ে গেছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এখন পর্যন্ত চুপ আছে। তারা এখন পর্যন্ত কোনো আন্দোলনের ডাক দেয়নি। আমি তাদেরকে উদাত্ত আহ্বান করবো আমাদের সাথে এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য।"

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল আহসান বলেন, বর্তমানের এই সর্বজনীন স্কিমের আওতায় শিক্ষকরা অবসরের পর মাসিক ভাতা পাবে কিন্তু এককালীন যে টাকা পেত সেটা আর পাবে না।এখানে সমস্যা হচ্ছে যে আমি অবসরের পরে ৫ বছর বাঁচলে ৫ বছর টাকা পাবো কিন্তু আমার বাকি টাকা টা কোথায় যাবে? এই টাকাগুলো মূলত এই সরকার ব্যাংক লুটপাট, মেগা প্রজেক্টের নামে লুটপাট করে যে টাকা ঋণ করেছে সেই ঋণ পরিশোধের জন্য ব্যবহার করবে৷ একটি মানুষ একটি পেশায় আসার সময় অবসরোত্তর আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে। কিন্তু এই সর্বজনীন পেনশন স্কিম চালু করা হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আর আসতে চাবে না এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম একটা বড় ক্ষতির সম্মুখীন হবে। তারা গুণগত শিক্ষা আর পাবে না।  

প্রসঙ্গত, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক পেনশন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়। এতে বলা হয়, 'সকল স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং উহাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানসমূহের চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী, তাহারা যে নামেই অভিহিত হউন না কেন ১ জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করিবেন, তাহাদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করিল।'


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: