মেধাবী শিক্ষার্থীরাই শাবিপ্রবির ভবিষ্যৎ ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করবে

হাবিবুল হাসান রিজভী

শিক্ষা

দীর্ঘ ১১ বছর পর গত ২০মার্চ কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সিলেটের শাহজালাল

2024-05-17T17:59:08+00:00
2024-05-17T22:08:29+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
মেধাবী শিক্ষার্থীরাই শাবিপ্রবির ভবিষ্যৎ ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করবে
শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজিবুর রহমান
হাবিবুল হাসান রিজভী
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৫:৫৯ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৪ ১০:০৮ পিএম
মেধাবী শিক্ষার্থীরাই শাবিপ্রবির ভবিষ্যৎ ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করবে
দীর্ঘ ১১ বছর পর গত ২০মার্চ কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সজিবুর রহমান।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি, ক্যাম্পাস ছাত্রনেতা এবং ছাত্র রাজনীতির দিকগুলো নিয়ে দৈনিক সময়ের আলোর সাথে কথা বলেছেন শাবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক সজিবুর রহমান।

সজিবুর রহমান বলেন, দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) আগামীর ছাত্র রাজনীতিতে ছাত্রলীগ থাকবে শৃঙ্খলার সাথে। কেবল মেধাবী শিক্ষার্থীরাই শাবিপ্রবির ভবিষ্যৎ ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করবে। সাক্ষাৎকার নিয়েছেন শাবিপ্রবি প্রতিনিধি হাবিবুল হাসান রিজভী।

দীর্ঘ ১১বছর পর ছাত্রলীগের কমিটি... কেমন ছিল এই দীর্ঘ যাত্রা?

দেশের প্রান্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেমন আছে, আছে মুক্তিযুদ্ধের বিরোধী ছাত্রসংগঠনেরাও। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে মুজিব আদর্শের সৈনিক হয়ে কাজ করে গিয়েছি। বিভিন্ন ষড়যন্ত্রের বলি হয়েও শেষ হয়নি। শাবিপ্রবির অধিকংশ সিনিয়র-জুনিয়রের নিকট স্বাক্ষী এই, আমার ছাত্র রাজনীতিতে ছিল আপোষহীন। শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত এই দীর্ঘ পথে মেনে নিয়েই রাজনীতিতে সক্রিয় ছিলাম এবং আছি।

কেমন হবে আগামীর শাবিপ্রবি ছাত্রলীগ?

দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) আগামীর ছাত্র রাজনীতিতে ছাত্রলীগ থাকবে শৃঙ্খলার সাথে। কেবল মেধাবী শিক্ষার্থীরাই শাবিপ্রবির ভবিষ্যৎ ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করবে। দেশের অনেক জায়গায় আমাদের সংগঠনের নাম ভাঙ্গিয়ে হলের সিট বাণিজ্য, ভর্তি ইত্যাদির হস্তক্ষেপের বিষয় কানে আসে। কিন্তু শাবিপ্রবি ছাত্রলীগ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দৃষ্টান্ত যে হলের সিট বাণিজ্যের মতো কোনোধরনের কালো তকমা নেই। আবাসিক তিনটি হলেই শতভাগ ভর্তিকৃত মেধাবী শিক্ষার্থীরাই ছাত্রলীগের রাজনীতি করে এবং স্ব প্রণোদিত হয়ে ছাত্রলীগের প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করে। অতীতের অস্ত্রের ঝনঝনানি করা বিভিন্ন ছাত্রসংগঠনের কোনো চিহ্নই শাবিপ্রবির বর্তমান ছাত্রলীগে নেই।

শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বর্তমান ছাত্রলীগের ভূমিকা কেমন হবে?

ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে। যদি উদাহরণ দেই ২০২২ সালের সিলেট অঞ্চলে আঘাত আনা প্রাকৃতিক দুর্যোগ বন্যায় আবাসিক হলে আটকে পড়া মেয়ে শিক্ষার্থীদের উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একযোগে কাজ করেছিল। শুধু বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় শাবিপ্রবির এই ছাত্রলীগের ভাইয়েরা প্রায় অঞ্চলভেদে সারাদেশেই কাজ করে গেছে। এছাড়াও ভর্তি পরীক্ষার সময়গুলোতে হলে সিট ব্যবস্থাসহ জরুরী অনেক সেবা প্রদান করে থাকে। মহামারী করোনার সময়তেও শাবিপ্রবি ছাত্রলীগের কাজ ছিল প্রশংসার। ঝুঁকি নিয়ে ল্যাবে কাজ করাসহ অনেক হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছিল আমার এই ভাইয়েরা। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠায় সাধারণ শিক্ষার্থীদের সাথে তৎপর যেমন ছিল, সামনেও থাকবে সবসময়।

শুধুই কি ছাত্রলীগ ক্যাম্পাস নেতৃত্বে থাকবে, নাকি শাকসুর মাধ্যমে আরেকটি নেতৃত্ব বের করবে?

দীর্ঘদিন যাবৎ অচল রয়েছে শাকসু, এটি আমাদের সবার জানা। ২০১৯ সালের দিকে কিছুটা শাকসু নির্বাচনের আলোচনা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা গেলেও, ২০২০ সালের করোনা ক্যাম্পাসের ছাত্রসংগঠন, ছাত্ররাজনীতিতে অনেক বড় ধাক্কা দিয়েছে। আমরা সদ্য দায়িত্ব পেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা কেবল ছাত্রলীগের নই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ নিয়েও আলোচনা করবো। আমরা চাইবো দেশের এই স্বনামধন্য বিদ্যাপীঠ হতে যোগ্য নেতৃত্ব তৈরী হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় এই যোগ্য নেতৃত্ব সবসময় অংশীদার থাকবে।

পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগের অংশগ্রহণ কেমন হবে?

আগের চাইতে শাবিপ্রবি ছাত্রলীগে শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে। হলগুলোতেও অবস্থান সক্রীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেশনজট এড়াতে কিছু কার্যকর ভূমিকা নিয়েছে। যারফলে দ্রুত শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে বের হয়ে চাকুরির বাজারে প্রবেশ করছে। দীর্ঘ প্রায় ৮বছরের মতোন সময়ে ছাত্রলীগের কোন্দলের কারণে বিশ্ববিদ্যালয় কিংবা আবাসিক হল একদিনও বন্ধ হয়নি। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শাবিপ্রবি ছাত্রলীগ কখনোই উশৃঙ্খল পথ বেছে নিবেনা। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য সমর্থনকে সামনে রেখেই ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে।

আগামীর ছাত্রনেতাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী?

দীর্ঘ সময়ের পর যেভাবে আমাদের কমিটি প্রদান করা হয়েছে এতে বোঝা যাচ্ছে শাবিপ্রবি ছাত্রলীগ একটি ধারাবাহিক গতিতে ফিরছে। দেশের কোনো অঘটন তৈরি করতে হলে সর্বপ্রথম আঘাতটা আসে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং ক্যাম্পাসের সক্রীয় রাজনৈতিক সংগঠনগুলোতে। সে হিসেবে আমাদের শাবিপ্রবি ছাত্রলীগ অনেক ষড়যন্ত্রকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। আগামীর ছাত্রনেতাদের উচিৎ সকল অপশক্তির বিরুদ্ধে চোখ কান খোলা রেখে সজাগ দৃষ্টি রাখা। নিয়মিত পড়াশোনার মাধ্যমে নির্দিষ্ট সময়ে নেতৃত্বের হাল ধরতে হবে। তবে ক্ষমতার লোভে নিজেদের মধ্যে নোংরামি করে বদনাম অর্জন করা যাবেনা। শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হলে এক ছাতার নিচে থেকে কাজ করে যেতে হবে। তবেই ছাত্রলীগের মূলনীতি শিক্ষা, শান্তি, প্রগতি আমাদের দেশের বিদ্যাপীঠগুলোতে প্রতিষ্ঠা পাবে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: