ঘুর্ণিঝড় রিমাল আতঙ্কে কাঁপছে পশ্চিমবঙ্গ

মুকুল বসু, কলকাতা

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় রিমাল আতঙ্কে কাঁপছে পশ্চিমবঙ্গ। বঙ্গোপসাগরের উপর দিয়ে স্থলভাগের আরও কাছে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। শেষ ছ’ঘণ্টায় তার গতিবেগ রয়েছে

2024-05-26T18:37:01+00:00
2024-05-26T18:37:01+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ঘুর্ণিঝড় রিমাল আতঙ্কে কাঁপছে পশ্চিমবঙ্গ
মুকুল বসু, কলকাতা
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ৬:৩৭ পিএম 
ঘুর্ণিঝড় রিমাল আতঙ্কে কাঁপছে পশ্চিমবঙ্গ
ঘূর্ণিঝড় রিমাল আতঙ্কে কাঁপছে পশ্চিমবঙ্গ। বঙ্গোপসাগরের উপর দিয়ে স্থলভাগের আরও কাছে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। শেষ ছ’ঘণ্টায় তার গতিবেগ রয়েছে ১৩ কিলোমিটার। সমুদ্রের উপর গতি এখন ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার।

রিমালের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতেও জারি করা হয়েছে লাল সতর্কতা।

কলকাতার আলিপুর হাওয়া অফিসের শেষ পূর্বাভাস বলছে, উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রিমাল। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে রিমাল। বাংলাদেশের মোংলা থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়ার ১৮০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে রয়েছে। 

রোববার (২৬ মে) রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশের মোংলার দক্ষিণ-পশ্চিমে আছড়ে পড়তে পারে। সে সময়ে তার গতি থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার।  এই ঘূর্ণিঝড়ের প্রভাবে  কলকাতাসহ উপকূলবর্তী বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল হবে সমুদ্র। ঢেউয়ের উচ্চতাও হবে স্বাভাবিকের চেয়ে বেশি। 

মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করেছে আলিপুর হাওয়া অফিস। এদিকে কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার (২৬ মে) দুপুর ১২টা থেকে সোমবার, ২৭ মে সকাল ৯টা পর্যন্ত দমদমে সমস্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক সমস্ত বিমানের অপারেশন স্থগিত করা হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে এই মুহূর্তে গড়ে তিনশোর বেশি বিমান ওঠানামা করে প্রতিদিন। এই ঘটনার জেরে শতাধিক বিমান বাতিল হয়েছ। ঘূর্ণিঝড় রেমালের  দাপটে কলকাতা এবং পাশ্ববর্তী এলাকায় প্রবল বেগে ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যাত্রী হয়রানি এড়াতেই আগেভাগে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।  তবে শুধু বিমানবন্দর নয়, ঘূর্ণিঝড়ের দাপটে ধাক্কা খাচ্ছে ট্রেন পরিষেবাও। ২৫ এবং ২৬ তারিখ হাওড়া ও শিয়ালদহ  শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে।  

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ও রোববার বেশ কয়েক জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এদিকে সময় যত বাড়ছে, ততই এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘রিমাল’। 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে ঝড়বৃষ্টি। তার প্রভাবে পিছিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। সোমবার যে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলি হবে না। তার পরিবর্তে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। একইসঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

ইতিমধ্যে উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ শুরু হয়েছে। এদিকে রিমাল মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসনিক কার্যালয় নবান্নে বিশেষ সেল গঠন করে সার্বিকভাবে নজর রাখা হচ্ছে। 

সময়ের আলো/এম 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: