শাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

শাবি প্রতিনিধি

শিক্ষা

শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপনটি প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে দেশের

2024-05-26T20:16:16+00:00
2024-05-26T20:16:16+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
শাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
শাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ৮:১৬ পিএম 
শাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপনটি প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এর সাথে একাত্মতা ঘোষণা করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি। 

রোববার (২৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে শাবিপ্রবি শিক্ষক সমিতি দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এর সাথে একাত্মতা ঘোষণা করে পূর্ব ঘোষণা অনুযায়ী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় এবং অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, অধ্যাপক শাহ মো. আতিকুল হক, অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং শাবি শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

বক্তব্যকালে তারা বলেন, আধুনিক স্মার্ট, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বরাবরই তাদের গবেষণা ও উদ্ভাবনী কর্মদক্ষতার মাধ্যমে অনন্য ভূমিকা পালন করে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় একটি স্বার্থান্বেষী মহল শিক্ষকদের নানাভাবে হয়রানিসহ তাদের আত্মমর্যাদাকে বুলণ্ঠিত করার প্রয়াসে সদা লিপ্ত। 

শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এবং শিক্ষকদের ক্রমশ আন্দোলনের দিকে যেতে বাধ্য করছে। শিক্ষকদের পিঠ আজ দেওয়ালে ঠেকে গেছে, তারা নিজেদের আত্মমর্যাদা রক্ষায় রাস্তায় নামতে বাধ্য হয়েছে। অনতিবিলম্বে শিক্ষকদের যৌক্তিক ও ন্যায্য দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ কল্পে সংশ্লিষ্ট সকল মহলকে আহ্বান জানাই। অন্যথায়, অর্থনৈতিক ও আত্মমর্যাদার দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হবে।

উল্লেখ্য, সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপনটি প্রত্যাহারের দাবিতে গত ৯ মে শাবি শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি এবং ১৩ মে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করে। একইসাথে গত ২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে সংবাদ সম্মেলনও করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   শাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন  পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: