গভীর নিম্নচাপে পরিণত ‌‘রিমাল’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার (২৭ মে) আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি -১৯ এ তথ্য জানানো

2024-05-27T15:42:46+00:00
2024-05-27T15:42:46+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
গভীর নিম্নচাপে পরিণত ‌‘রিমাল’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৩:৪২ পিএম 
গভীর নিম্নচাপে পরিণত ‌‘রিমাল’
ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার (২৭ মে) আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি -১৯ এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়রা, খুলনায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঘটিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

এমন অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল সকাল (২৮ মে) পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: