বিশ্বব্যাংকের আয়োজনে গ্রিন আর্থ কোয়েস্ট ‘সবুজ পৃথিবীর সন্ধানে’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম ও বিশ্বব্যাংকের সিনিয়র এড্যুকেশন স্পেশালিষ্ট তাশমিনা রহমান। এতে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।
চূড়ান্ত পর্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন দল ৩ লাখ টাকা, প্রথম রানার আপ দল ২ লাখ টাকা, দ্বিতীয় রানারআপ ১ লাখ টাকা ও তৃতীয় রানারআপ ৫০ হাজার টাকা পুরস্কার পায়। প্রতিযোগিতার অনলাইন রাউন্ড, বিভাগীয় রাউন্ডসহ প্রায় ৫০ লাখ টাকা অর্থমূল্যের পুরস্কার, সার্টিফিকেট ও ক্রেস্ট বিজয়ীদের দেওয়া হয়।
বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির জন্য পরবর্তী প্রজন্মের তরুণ নেতৃত্ব বের করে আনাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শুধু সবুজ প্রবৃদ্ধি এবং ডিজিটাল দক্ষতাই নয়, ফলিত বিজ্ঞান ও গণিত, ভাষা ও সংস্কৃতি এবং কম কার্বন নিঃসরণ ও পরিবেশবান্ধব অবকাঠামো বিষয়েও জ্ঞান-অর্জন করেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা।
সময়ের আলো/জেডআই