বঙ্গবন্ধু পেশাজীবী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও

2024-06-01T10:00:15+00:00
2024-06-01T10:00:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ১০:০০ এএম 
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া
বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন কর হয়।

শুক্রবার (৩১ মে) বিকেলে ঢাকা মহানগর উত্তরের ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. মাহবুবুর রহমান জাকিরে সভাপতিত্ব সাধারণ সম্পাদক শেখ মোকসেদুল ইসলাম নয়নের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি ডক্টর সরকার মো. আবুল কালাম আজাদ।

দেশের সফল প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন ঢাকা মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মো. আমির হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজ্বী তারিকুল ইসলাম তরু, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও দৈনিক গ্রামীণ কৃষির সম্পাদক এস এম আশরাফুল আলম, কেন্দ্রীয় সহ সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু ও কৃষিবিদ হাসান রুহি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির সহ সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ, গিলবার্ট গমেজ শিশির, কার্যনির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম, সাংবাদিক মো. রাজিবুল ইসলাম ও মো. হানিফ হাজারী।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: