১ জুলাই থেকে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শিক্ষা

অর্থ মন্ত্রণালয়ের পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন না হলে ১

2024-06-04T18:31:34+00:00
2024-06-04T18:31:34+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
১ জুলাই থেকে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৬:৩১ পিএম 
১ জুলাই থেকে সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতি
অর্থ মন্ত্রণালয়ের পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন না হলে ১ জুলাই থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও অফিসার পরিষদ। 

মঙ্গলবার (৪ জুন) সকালে পৃথকভাবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও অফিসার পরিষদের উদ্যোগে কর্মবিরতি, অবস্থান ও মৌন মিছিল কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও অফিসার পরিষদ।

কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে কর্মবিরতি চলাকালে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ আল মামুনের সঞ্চালনায় এবং সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তারা বলেন, আগামী ১ জুলাই থেকে যোগদানকৃতদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করার যে ঘোষণা দেয়া হয়েছে তা বৈষম্যমূলক। এ ধরনের বৈষম্য বাংলাদেশের সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। প্রত্যয় স্কিমটি নামে সর্বজনীন হলেও আসলে সর্বজনীন নয়। সরকারের ৩টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র ও বিচার বিভাগকে এই প্রক্রিয়ার বাইরে রেখে একে সর্বজনীন বলার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে প্রত্যয় স্কিম আরোপ করা হয়েছে তা তাদের পারিবারিক সুরক্ষা নষ্ট করবে। এ প্রত্যয় স্কিমের ফলে মেধাবীরা আর শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবে না।

সভাপতির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ছফি উল্লাহ ভূইয়া বলেন, প্রত্যয় স্কিম জাতিকে মেধাশূন্য করার একটা গভীর ষড়যন্ত্র। মেধা শূন্য জাতিকে দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না। জাতিকে সুপরিকল্পিতভাবে মেধাশূন্য করার পায়তারা চলছে। প্রত্যয় স্কিম বাস্তবায়িত হলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং বাংলাদেশে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হবে। জাতির পিতা বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দিয়েছিলেন এই কারণে যে তিনি অনুধাবন করতে পেরেছিলেন শিক্ষা গবেষণা ও সম্প্রসারণের মাধ্যমে সোনার বাংলা নির্মাণ করা সম্ভব হবে।

এদিকে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের উদ্যোগে মানববন্ধন ও মৌন মিছিল করেছে। অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ডা. আফরাদুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ ছায়াদ মিয়ার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অফিসার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শিক্ষক সমিতির কর্মবিরতি ও অফিসার পরিষদের মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান পেনশন ব্যবস্থা বহাল রাখার দাবি জানান। এছাড়া দাবি না মানা হলে আগামী ১ জুলাই থেকে লাগাতার কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারি প্রদান করেন।

সময়ের আলো/আরআই




  বিষয়:   প্রত্যয় স্কিম বাতিলের দাবি  সিকৃবিতে শিক্ষক-কর্মকর্তা  কর্মবিরতি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: