শাবিপ্রবি শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি

শাবি প্রতিনিধি

শিক্ষা

শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে দেশের

2024-06-04T21:49:02+00:00
2024-06-04T21:49:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
শাবিপ্রবি শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি
শাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৯:৪৯ পিএম 
শাবিপ্রবি শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি
শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এর সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) পূর্ব ঘোষণা অনুযায়ী শাবি শিক্ষক সমিতি এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় এবং অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক ড. এস. এম সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. ফারুক উদ্দিন, অধ্যাপক ড. তাজ উদ্দিন, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, অধ্যাপক ড. মুরাদ হোসেন, অধ্যাপক ড. সাবিহা আফরিন, অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ড. আজহারুল আরাফাত, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, শাবি শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক এস এম সাইদুর রহমান প্রমুখ।

বক্তব্যকালে তারা বলেন, শিক্ষকদের মাঝে বিরাজমান উৎকণ্ঠা ও অসন্তুষ্টি লাঘব করে অনতিবিলম্বে উপরিউক্ত দাবি সমূহ বাস্তবায়ন করে দ্রুত শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় দাবি আদায়ে শিক্ষকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

উল্লেখ্য, সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপনটি প্রত্যাহারের দাবিতে গত ৯ মে শাবি শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি এবং ১৩ মে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করে। একইসাথে গত ২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে সংবাদ সম্মেলনও করা হয়। গত ২৬ মে হতে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে একযোগে আন্দোলন কর্মসূচি চলছে।

সময়ের আলো/আরআই




  বিষয়:   শাবিপ্রবি শিক্ষক সমিতি  অর্ধদিবস কর্মবিরতি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: