সেনাপ্রধানের সঙ্গে সিয়েরা লিওন সশস্ত্র বাহিনী প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট

2024-06-05T13:16:59+00:00
2024-06-05T14:33:32+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
সেনাপ্রধানের সঙ্গে সিয়েরা লিওন সশস্ত্র বাহিনী প্রধানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ১:১৬ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৪ ২:৩৩ পিএম
সেনাপ্রধানের সঙ্গে সিয়েরা লিওন সশস্ত্র বাহিনী প্রধানের সাক্ষাৎ
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল পিটার কেকৌ লেভাউন।

বুধবার (৫ জুন) সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু'দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফকে ধন্যবাদ জানান।

সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর প্রধান ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

আইএসপিআর জানায়, সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ আগামীকাল (৬ জুন) বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিতব্য ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ দেখার জন্য সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। তার এই সফর বাংলাদেশ ও সিয়েরা লিওনের মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: