গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় হাসপাতালের কাউন্টারে নির্ধারিত ফি জমা দিয়ে প্রধানমন্ত্রী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।
শুক্রবার (১৪ জুন) গাজীপুরে এই হাসপাতাল ও নার্সিং কলেজে পরিদর্শনে যান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস ইউং থেকে এ তথ্য জানানো হয়।
প্রেস উইং জানায়, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের কাউন্টারে নির্ধারিত ফি জমা দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। পরে হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন।
সময়ের আলো/জেডআই