সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

অতি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের ৭ নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে। বিপদসীমার ওপরে

2024-06-21T12:43:11+00:00
2024-06-21T12:43:11+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪, ১২:৪৩ পিএম 
সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
অতি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের ৭ নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে। বিপদসীমার ওপরে থাকা নদীগুলোর মধ্যে আছে তিস্তা, সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, পুরাতন সুরমা এবং সোমেশ্বরী। 

এদিকে, দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া ওই সতর্কবার্তায় জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আবহাওয়ার খবর  ঝড়ের আভাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: