জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শুক্রবার (২১ জুন) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিদায়ী এ সেনাপ্রধান শ্রদ্ধা জানান।
অন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, ওই পুষ্পস্তবক অর্পনের পর সেনাবাহিনী প্রধান জাতির পিতা এবং তার পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জিকে