বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।সোমবার (২৪ জুন) ধানমন্ডির

2024-06-24T19:32:46+00:00
2024-06-24T19:32:46+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
শিখা অনির্বান ও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৭:৩২ পিএম 
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার (২৪ জুন) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তিনি এই শ্রদ্ধা জানান। এছাড়া একই দিনে তিনি ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে সেনাবাহিনী প্রধান শিখা অনির্বানে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ সেনা সদস্যদের সম্মানে শ্রদ্ধা নিবেদন করেন। 

এছাড়াও, তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাবাহিনী প্রধানকে সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি সেখানে একটি গাছের চারা রোপন করেন।

এছাড়া জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সেনাবাহিনী প্রধান সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তিনি বীর শহিদদের সম্মানে সালাম প্রদান করেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: