শাহজালালে ৩টি বোর্ডিং ব্রিজ প্রতিস্থাপন করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৩য় টার্মিনাল চালুর আগেই যাত্রী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সে তুলনায় অত্যাধুনিক যন্ত্রপাতি না থাকা

2024-06-26T19:19:12+00:00
2024-06-26T19:19:12+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
শাহজালালে ৩টি বোর্ডিং ব্রিজ প্রতিস্থাপন করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৭:১৯ পিএম 
শাহজালালে ৩টি বোর্ডিং ব্রিজ প্রতিস্থাপন করা হচ্ছে
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৩য় টার্মিনাল চালুর আগেই যাত্রী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সে তুলনায় অত্যাধুনিক যন্ত্রপাতি না থাকা এবং বিমান বন্দরে থাকা বোর্ডিং ব্রিজগুলো পুরনো হয়ে যাওয়ায় যাত্রী সেবা দিতে বেগ পেতে হচ্ছে সংশ্লিস্টদের। যাত্রীসেবা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সব ধরনের উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৩ টি বোর্ডিং ব্রিজ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এতে খরচ হবে প্রায় ৩০ কোটি টাকা। বেবিচকের ২৯৩ তম বোর্ড সভায় এ বিষয়টি অনুমোদিত হয়েছে।

বেবিচক সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার বোর্ডিং ব্রীজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। বর্তমানে হযরত শাহজালালে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। তাই প্রত্যেকটি ব্রীজ সচল থাকা অত্যন্ত জরুরী। না হলে আন্তর্জাতিক যাত্রী সেবা বিঘ্নিত হয়। শাহজালালে ৮টি বোর্ডিং ব্রিজ রয়েছে। এগুলোর মধ্যে এফ.এম.সি জেটওয়ে সিস্টেমস্, ইউ.এস.এ কর্তৃক গত ১৯৯৪-১৯৯৫ অর্থ বছরে চার টি ও ১৯৯৭-১৯৯৮ অর্থ বছরে দুই টি প্যাসেঞ্জার বোর্ডিং ব্রীজ এবং ২০১০-২০১১ অর্থ বছরে সিআইএমসি, চায়না কর্তৃক আরও ২টি প্যাসেঞ্জার বোর্ডিং ব্রীজ সংস্থাপন করা হয়। প্যাসেঞ্জার বোর্ডিং ব্রীজগুলো প্রায় ২৬/২৮ বছর ধরে চলার ফলে এর আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। এছাড়া ব্রীজগুলোর মেকানিক্যাল স্ট্রাকচার এর অবস্থা খুবই নাজুক। পুরাতন সিস্টেমগুলোর কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে। ৬টি পুরনো ব্রিজের মধ্যে ২০২০-২০২১ অর্থ বছরে ব্রীজ নং-৫, ৭ ও ৮ প্রতিস্থাপন করা হয়েছে। বাকি ৬, ৯ ও ১০ নং ব্রীজ তিনটি প্রতিস্থাপন যাত্রী ও এয়ারলাইন্স আপারেটরদের আন্তর্জাতিক মানের সেবা প্রদান করা সম্ভব হবে।

গত বছর এই ৩টি ব্রিজ প্রতিস্থাপনের জন্য ৩০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়। যার মেয়াদ ১ বছর। দরপত্রের কারিগরী মূল্যায়ন শেষে তা অনুমোদন দেয় বোর্ড।

বোর্ড সভায় সিদ্ধান্ত হয়, ই-জিপি'র মাধ্যমে সম্পাদিত দরপত্রের কারিগরী মূল্যায়নের দায় সংশ্লিষ্ট দরপত্র মূল্যায়ন কমিটির।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: