সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি

2024-06-28T06:38:55+00:00
2024-06-28T06:38:55+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৬:৩৮ এএম 
সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ও ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস বলছে, আগামী তিন দিন ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে অধিদফতর। এ ছাড়া  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের স্বাক্ষরে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ সতর্কবার্তা জারি করা হয়েছে। 

সতর্কবার্তায় বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রংপুর, দিনাজপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারী বর্ষণ বলা হয়। অন্যদিকে ২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে বলা হয় অতি ভারী বর্ষণ।

এদিকে ভারী বর্ষণের প্রভাবে ভূমিধসের শঙ্কার কথাও বলছে আবহাওয়া অধিদফতর। সতর্কবার্তায় বলা হয়েছে, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্র সামান্য কমতে পেতে পারে। এ ছাড়া রাজশাহী বিভাগে এবং টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, লালমনিরহাট ও কুড়িগ্রামে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। অন্যান্য এলাকায় চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

সময়ের আলো/আরএস/ 




Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: