শিক্ষকদের পর কর্মবিরতিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও

জবি প্রতিনিধি

শিক্ষা

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং সার্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়সমূহকে আওতামুক্ত রাখার দাবিতে শিক্ষকদের পর এবার

2024-06-28T20:06:08+00:00
2024-06-28T20:06:08+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
শিক্ষকদের পর কর্মবিরতিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও
পেনশন স্কিম বাতিলের দাবি
জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৮:০৬ পিএম 
শিক্ষকদের পর কর্মবিরতিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং সার্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়সমূহকে আওতামুক্ত রাখার দাবিতে শিক্ষকদের পর এবার কর্মবিরতিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও। দাবি মানা না হলে ৩০ জুন থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা এবং ১ জুলাই থেকে কর্মবিরতি পালন করবেন কর্মচারীরা।

শুক্রবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. আব্দুল কাদের (কাজী মনির)। এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছেন তারা।

কাজী মনির বলেন, আমাদের দাবি হলো সার্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়সমূহকে আওতামুক্ত রাখতে হবে। দাবি না মানা হলে আমরা আগামী ৩০ জুন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি পালন করব। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা একযোগে এ কর্মবিরতি পালন করবেন।

তিনি আরও বলেন, ৩০ জুনে আমাদের দাবি আদায় না হলে আমরা পরবর্তীতে জুলাই ১, ২ ও ৩ তারিখে সর্বাত্মক কর্মবিরতি পালন করব। আমরা কোনো কাজ করব না। শুধুমাত্র উপাচার্য ও কোষাধ্যক্ষের সম্মানার্থে একজন বা দুজন কাজ করবেন।

এদিকে পেনশন স্কিম বাতিলের দাবিতে ১ জুলাই থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিএম আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১ জুলাই থেকে ৩ জুলাই টানা তিন দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন তারা। পেনশন স্কিম বাতিল সহ কর্মচারীদের আরেকটি দাবি হলো, ইউজিসি কর্তৃক প্রণীত অভিন্ন নীতিমালা বাতিল করা।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: