১ জুলাই থেকে বন্ধ শেকৃবির ক্লাস-পরীক্ষা

শেকৃবি সংবাদদাতা

শিক্ষা

অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে

2024-06-30T17:43:50+00:00
2024-06-30T17:43:50+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
১ জুলাই থেকে বন্ধ শেকৃবির ক্লাস-পরীক্ষা
শিক্ষকদের কর্মবিরতি
শেকৃবি সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ৫:৪৩ পিএম 
১ জুলাই থেকে বন্ধ শেকৃবির ক্লাস-পরীক্ষা
অর্থ মন্ত্রণালয়ের জারীকৃত পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষকরা আগামী পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন। এসময় ক্লাস, পরীক্ষা সবকিছুই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। 

রোববার (৩০ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে সমাবেশ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। সমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

পেনশন প্রজ্ঞাপনের বিরুদ্ধে চলমান আন্দোলনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে একাত্মতা পোষণ করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে শিক্ষক সমিতি থেকে জানানো হয়। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।

কতদিন বন্ধ থাকবে জানতে চাইলে তারা বলেন, এটা সঠিক বলা যাচ্ছে না, তবে সরকার আমাদের দাবি যতদিন না মানবে কতদিন সব বন্ধ থাকবে আর সরকার দাবি মেনে নিলে আমরা ক্লাস-পরীক্ষায় ফিরে যাব। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)  ক্লাস-পরীক্ষা বন্ধ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: